২০২৬ সালের সেরা 10টি দরকারি Android Apps
বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছে। কারণ কাজ, পড়াশোনা, বিনোদন বা যোগাযোগ—সবকিছুতেই আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করি। তাই আপনার ফোনে যদি সঠিক এবং দরকারি অ্যাপ থাকে, তাহলে অনেক কাজ অনেক সহজ হয়ে যাবে।
এই আর্টিকেলে আমরা ২০২৬ সালের সেরা ১০টি দরকারি Android অ্যাপ নিয়ে আলোচনা করবো, যেগুলো আপনার ফোনে থাকলে দৈনন্দিন কাজ অনেক সহজ হবে।
আর এই অ্যাপস গুলো আপনি (Google Play Store) থেকে সহজেই ইন্সটল করতে পারবেন। এই জন্য অ্যাপস গুলো সেফ এবং কোন ধরনের সমস্যা হবে না। এখানে বেশ কয়েকটি অ্যাপস রয়েছে Google এর, আর এই ১০টি অ্যাপস বর্ণনা সহ ইন্সটল করা জন্য লিংক দিয়ে দেওয়া হয়েছে। যা খুব সহজেই ইন্সটল করতে পারবেন।
1.Google Drive
Google Drive হচ্ছে একটি জনপ্রিয় ক্লাউড স্টোরেজ অ্যাপ। এর মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইল, ছবি, ভিডিও বা ডকুমেন্ট অনলাইনে রাখতে পারবেন। সেই ফাইল, ছবি, ভিডিও গুলো যেকোনো জায়গা থেকে দেখতে এবং ব্যবহার করতে পারবেন। এখানে কোনো ফাইল, ভিডিও যেকোনো জিনিস শেয়ার করে মানুষ কাছে দিতে পারবেন। আমার থেকে যদি অন্যকারো কাছে কোন ফাইল পাঠানোর প্রয়োজন হয়। তাহলে এটি সেরা খুব সহজ শেয়ার করতে পারবেন, কোন ধরনের সমস্যা ছাড়াই।
কেন ব্যবহার করবেন👇
- ফাইল অনলাইনে রাখতে পারবেন।
- যেকোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায়।
- ১৫GB পর্যন্ত ফ্রি স্টোরেজ পাবেন।
2.WhatsApp
WhatsApp বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং,কলিং অ্যাপগুলোর মধ্যে একটি সেরা। এর মাধ্যমে সহজেই মেসেজ, ভয়েস কল ও ভিডিও কল করা যায়। এখানে ডকুমেন্টের মত ফাইল শেয়ার যায়।
যেসব সুবিধা রয়েছে👇
- ফ্রি মেসেজিং করা যায়।
- ভিডিও কল ও ভয়েস কল করা যায়।
- ছবি ও ফাইল শেয়ার করা যায়।
3.Snapseed
Snapseed হচ্ছে একটি শক্তিশালী দারুন ফটো এডিটিং অ্যাপ। যারা মোবাইলে ছবি এডিট করতে পছন্দ করেন তাদের জন্য এটি দারুণ একটি টুল। এখানে বিভিন্ন ফিচার রয়েছে যা ব্যবহার করে সুন্দর ছবি এডিট করতে পারবেন। ছবি কালার গ্রেডিং করা যায়।
যেসব ফিচার রয়েছে👇
- প্রফেশনাল ফটো এডিটিং করা যায়।
- বিভিন্ন ফিল্টার ব্যবহার করতে পারবেন।
- RAW ছবি এডিট করার সুবিধা হয়।
4.Canva
Canva ব্যবহার করে খুব সহজে থাম্বনেইল, পোস্টার, লোগো, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায়। ইউটিউব থাম্বনেইল, পোস্টার, লোগো বা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাতে এটি খুবই জনপ্রিয়। এখানে আগে থেকেই ডিজাইন তৈরি করা থাকে মানে টেমপ্লেট থাকে, যা দিয়ে খুব সহজে এবং অল্প সময়ে পোস্টার, লোগো, থাম্বনেইল তৈরি করা যায়।
কেন দরকার👇
- সহজে ডিজাইন করা যায়।
- হাজার হাজার টেমপ্লেট রয়েছে।
- ইউটিউব থাম্বনেইল বানানোর জন্য দারুণ এটি।
5.Google Maps
যেকোনো নতুন জায়গা খুঁজে পেতে Google Maps একটি অত্যন্ত দরকারি জনপ্রিয় অ্যাপ। এটি আপনার লোকেশন দেখায় এবং সঠিক রাস্তা নির্দেশনা দিক দেয়। এছাড়া এখানে Pabna to Dhaka যেতে কত সময় লাগবে সেটাও দেখিয়ে দেয়। এখানে আপনি আপনার ব্যবসা বা বাড়ির লোকজন সাবমিট করতে পারবেন।
যেসব সুবিধা রয়েছে👇
- লাইভ লোকেশন দেখা যায়।
- ট্রাফিক আপডেট হয়।
- কাছাকাছি দোকান বা রেস্টুরেন্ট খুঁজে পাওয়া সহজ হয়।
6.CapCut
ভিডিও এডিট করার জন্য CapCut বর্তমানে অনেক জনপ্রিয় অ্যাপ। ইউটিউব শর্টস, ফেসবুক রিল বা টিকটক ভিডিও বানাতে বেশিরভাগ মানুষ এটি ব্যবহার করে। এখানে অনেক পরিমাণ টেমপ্লেট রয়েছে যা দিয়ে সহজেই ভিডিও তৈরি করা যায়, তার জন্য কোন এডিট বা সময় ব্যয় করতে হয় না।
যেসব ফিচার রয়েছে👇
- সহজে ভিডিও এডিটিং করা যায়।
- অনেক ইফেক্ট ও ট্রানজিশন রয়েছে।
- ফ্রি এবং পেইড ব্যবহার করা যায়।
7.Telegram
Telegram হচ্ছে একটি নিরাপদ এবং দ্রুত মেসেজিং অ্যাপ। এতে বড় ফাইল শেয়ার করা যায় এবং অনেক বড় গ্রুপ তৈরি করা সম্ভব। আরও এখানে চ্যানেল তৈরি করা যায়, সেই চ্যানেল থেকে উপার্জন করাও যায়। এছাড়া এখানে অন্যজন কে কল, মেসেজ করতে পারবেন। এবং কোন বড় ভিডিও, বড় ফাইল শেয়ার করতে পারবেন।
যেসব সুবিধা রয়েছে👇
- দ্রুত মেসেজিং করা যায়।
- বড় ফাইল শেয়ার করা যায়।
- চ্যানেল ও গ্রুপ সুবিধা রয়েছে।
- চ্যানেল থেকে মনিটাইজেশন এর মাধ্যমে আয় করা যায়।
8.Microsoft Office
ডকুমেন্ট, এক্সেল বা প্রেজেন্টেশন তৈরি করতে Microsoft Office অ্যাপটি খুবই দরকারি। যা অনেক মানুষ অলরেডি ব্যবহার করতেছে।
কেন ব্যবহার করবেন?
- Word ফাইল তৈরি করতে পারবেন।
- Excel ব্যবহার করতে পারবেন।
- Presentation বানানো যায়।
9.Google Photos
Google Photos ব্যবহার করে আপনার সব ছবি ও ভিডিও নিরাপদে অনলাইনে রাখতে পারবেন। সেই ছবি, ভিডিও যেকোনো জায়গা থেকে এবং যেকোনো ডিভাইস থেকে দেখতে পারবেন। সুধু জিমেইল এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে। এটি বেশি জনপ্রিয় এবং বর্তমান সময়ে সবাই ব্যবহার করে।
সুবিধা
- অটো ব্যাকআপ চালু করা যায়।
- সহজে ছবি খুঁজে পাওয়া যায়।
- ক্লাউড স্টোরেজ সিস্টেম।
10.Spotify
গান শোনার জন্য Spotify একটি জনপ্রিয় অ্যাপ। এতে লাখ লাখ গান ও পডকাস্ট পাওয়া যায়। এটা মূলত Audio Music এর মতো গান শোনা যায়। তবে এটি ব্যবহার করতে ইন্টারনেট দরকার হয়। এখানে নতুন নতুন বিভিন্ন গান, মিউজিক পাওয়া যায়।
ফিচার
বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সঠিক অ্যাপ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। উপরে উল্লেখিত এই ১০টি Android অ্যাপ আপনার ফোনে থাকলে দৈনন্দিন অনেক কাজ সহজ হয়ে যাবে। যোগাযোগ, কাজ, ছবি এডিটিং বা বিনোদন—সবকিছুর জন্য এই অ্যাপগুলো বেশ কার্যকর।
আপনি যদি আপনার ফোনকে আরও স্মার্টভাবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই এই অ্যাপগুলো একবার ব্যবহার করে দেখতে পারেন। তাহলে আর দেরি না করে ব্যবহার করুন।
অ্যাপস গুলো ভাইরাস মুক্ত এবং ফোনে খুবই স্মুথলি চলবে। এই অ্যাপস মধ্যে অনেক অ্যাপস হয়তো অনেকের ফোনে আগে থেকেই ইন্সটল করা থাকবে। কেননা একটি নতুন ফোন কেনার সময় আগে থেকেই এখানে কিছু অ্যাপস ইন্সটল থাকে। ইন্সটল আছে কিন্তু আপনি কাজ কি সেটা জানেন না। আশাকরি আজকে এই পোস্টে জানতে পারছেন।
আপনার বন্ধুদের এই পোস্টটি শেয়ার করতে পারেন, তাকে জানিয়ে দিতে।
